"দাইয়্যুস" নিয়ে অসম্ভব সুন্দর লেখা.. যখন থেকে মনে হলো আমার জন্য আমার বাবা,ভাই,স্বামীকে কেয়ামতের দিন দাইয়্যুস হিসেবে গণ্য করা হবে,তখন মনের ভেতর ভয় হতে শুরু করলো।তাদেরকে তো আমি ভালবাসি,আর যদি সত্যিই ভালবাসি অবশ্যই আমি চাইব মৃত্যুর পর তারা জান্নাতে থাকুক,ভাল থাকুক। ভালবাসা তো শুধু মুখের কথা নয়,কাজেও দেখাতে হয়। *এখন বলি দাইয়্যুস অর্থ কী? দাইয়্যুস শব্দটার সাথে আমরা জেনারেল লাইনে পড়ুয়া ছাত্রীরা খুব কম পরিচিত দাইয়ূস হচ্ছে এমন এক হতভাগা, যাকে জান্নাত থেকে লাল কার্ড তো দেখানোই হয়েছে সাথে আজীবন বহিষ্কারও করা হয়েছে। কে সেই অভাগা? যে তার স্ত্রী, মেয়ে এবং তার অধিনস্ত নারীদের পর্দার ব্যপারে সচেতন নয়। রাসুল (সা.) বলেছেন-" যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্র য় দেয় সেই ব্যক্তি দাইয়্যুস হিসেবে গণ্য"। [মুসনাদে আহমাদ হা/৫৮৩৯] পর্দা মানে শরিয়াহ সম্মত "হিজাব+নিকাব",রঙের বাহার নয়। এই ফিল্টারে কত লক্ষ-কোটি নামাজী, হাজী সাহেব, লাট সাহেব, তুমুল জনপ্রিয় নেতা, তারকা আর সাদা-মনের মানুষ যে আটকে যাবে, তার ইয়ত্তা নেই! আপনার মাহরাম যতই আমলদার হোন, নিজের অধীনস্থ নারীদের পর্দা...
আল কাহফ الكهف সূরাটি কুরআনে পাকের ১৮ তম সূরা৷ কাহাফ মানে গুহা। আর আসহাবে কাহাফ মানে গুহাবাসী। পবিত্র কুরআনে আল্লাহ্ তায়ালা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন,তার প্রত্যেকটি ঘটনাতেই রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। সূরাটিতে বিস্ময়কর কিছু কাহিনী বর্ণিত হয়েছে। যে কাহিনীগুলো আল্লাহ তায়ালা এ জন্য উল্লেখ করেছেন,যেন তার বান্দারা এইগুলো বারবার পড়ে এবং পার্থিব জীবনের বিভিন্ন পরীক্ষাগুলো উপমা ও উদাহরণসহ উপলব্ধি করে পরকালমুখী জীবন যাপন করতে পারে। আসহাফে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও পবিত্র কুরআনের শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা। এ সূরাটিতে কোরাইশদের তিনটি প্রশ্নের উত্তর দেওয়া সহ হযরত মুসা এবং হযরত খিযির (আঃ) এর ঘটনাটিও বর্ণনা করা হয়েছে। *হযরত আনাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সূরা কাহফ সম্পূর্ণটুকু এক সময় নাযিল হয়েছে এবং সত্তর হাজার ফেরেশতা এর সঙ্গে আগমন করেছেন। (রূহুল-মা’আনী) ◉═ ঘটনার শুরু যেভাবে হয়।নবুওয়তের পর ইসলামের প্রথম দিকে সায়্যাদুল মুরসালীন নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম যখন জাহেলিয়াতের যুগে মানবজ...
0 মন্তব্য(গুলি)